সরফভাটা সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফভাটা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ
সরফভাটা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ

চট্টগ্রােমর সরফভাটা সমিতির উদ্যোগে সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ৩০ আগস্ট নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী এ এম এম মমতাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। 
বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মিসেস রেখা আলম চৌধুরী, লুতফুন্নেসা দোভাষ, ব্যবসায়ী আকতার কামাল চৌধুরী, অধ্যাপক এ এ আতাউল করিম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, অধ্যাপক আবুল হাশেম, ব্যাংকার ওসমান গণি চৌধুরী, ডা. মোহাম্মদ সেলিম, কাস্টমস কর্মকর্তা হাসেম সিদ্দিকী, মোহাম্মদ আলী চৌধুরী, সরফভাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ মহাজন প্রমুখ।
মোহাম্মদ আলী শাহ বলেন, ‘আমরা যদি এভাবে নিজ নিজ এলাকার উন্নয়নে ব্রতী হই, তাহলে দেশ উপকৃত হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের যুবসমাজকে জাগিয়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।