সরফভাটা সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরে অবস্থানরত সরফভাটাবাসীদের সংগঠন সরফভাটা সমিতির বার্ষিক সাধারণ সভা ১ মে নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক এ এম এম মমতাজুল ইসলাম। বক্তব্য দেন এ এ আতাউল করিম চৌধুরী, ওসমান গণি চৌধুরী, কে এম বদরুদ্দোজা চৌধুরী, এস এম ফজলুল কাদের চৌধুরী, এম মুজিবুল ইসলাম সরফী, মো. রফিক, এস এম আবুল ফজল, আনোয়ারুল ইসলাম তালুকদার প্রমুখ। সভায় সমিতির গত এক বছরের সামাজসেবামূলক কাজের বিবরণ তুলে ধরেন সদস্য সচিব আমিনুল ইসলাম। আর্থিক বিবরণী পাঠ করেন শফিউল আজম ও গঠনতন্ত্র পাঠ করেন অ্যাডভোকেট মোছলেহ উদ্দিন। বিজ্ঞপ্তি।