সরফভাটায় প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফভাটা ক্ষেত্র বাজারে ডাকাতির প্রতিবাদে ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন আওয়ামী লীগের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ। বক্তব্য দেন মো. আলী চৌধুরী, রেজাউল করিম, আবুল কালাম, এমদাদুল ইসলাম, ছৈয়দুর রহমান তালুকদার, শেখ ফরিদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।