প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: ইলিশ মাছ চার টুকরা বড়, সরিষা পরিমাণমতো, পেঁয়াজ দেশি ছোট ছয়টি, কাঁচা মরিচ ছয়টি, আস্ত কালোজিরা পরিমাণমতো, আদাবাটা পরিমাণমতো, জিরা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, সরিষার তেল অল্প পরিমাণ।প্রণালি: সরিষা, পেঁয়াজ ও মরিচ একত্রে মিহি করে বাটতে হবে। এবার বাটা মসলায় অল্প পরিমাণে পানি দিয়ে ইলিশ মেখে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে, যেন মাছ মসলায় ডুবে থাকে। কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল ঢালতে হবে। আদাবাটা, আস্ত কালোজিরা, জিরাবাটা আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে বাগার দিতে হবে। তারপর মসলা মেশানো ইলিশ মাছের টুকরাগুলো কড়াইয়ে ঢেলে দিতে হবে। এভাবে কিছুক্ষণ চুলায় রাখার পর সামান্য পরিমাণ চিনি ও সরিষার তেল রান্না হওয়া সরিষা ইলিশের ওপর ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল বিউটি বোর্ডিংয়ের সরষে ইলিশ। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন।