সরি! মা, বোন ও প্রিয়তমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালবেলা খাবার সময়নাশতা দিতে লেটবউয়ের ওপর খেপে স্বামীছুড়ে মারেন প্লেট।বউটা জানান ‘আমার কী দোষনেই তো গ্যাসের চাপএখন দেখি ঢাকা শহরথাকাই যেন পাপ।’বউয়ের কথা শুনে স্বামীচড় বসালেন গালেবিকেলবেলা সেমিনারেবেশ ভারিক্কি চালে—নারী দিবস উপলক্ষেবক্তৃতাতে স্বামী—দেন বুঝিয়ে নারীরা বেশ সম্মানিত দামি।—‘পৃথিবীতে যা কিছু হায়চির কল্যাণকরঅর্ধেক তার করেছে নারীঅর্ধেক তার নর।’—এমন কথাও বলেন স্বামীখুবই জোরের সঙ্গেকত রকম রূপ আছে ভাইএই স্বামীটার অঙ্গে।পত্রিকাতে হলো ছাপাএই স্বামীটার ছবিত(ার পরিচয়—বুদ্ধিজীবীবউ পেটানো ‘হবি’।বক্তৃতাতে ভালো কথাযাচ্ছি সবাই বলেমুখ ও মনের ভিন্নধারায়কেমনে সমাজ চলে!