
সরিষা ও কালোজিরার মধ্যে মিল হলো, দুটোই তেলবীজ। এ ছাড়া আরেকটি মিল হলো, দুটোই ভর্তা বানিয়ে খাওয়া যায়। এর বাইরে আর কোনো মিল নেই বলেই জানালেন পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো। সরিষার তেল রান্নায় ব্যবহার করা যায়, ভর্তায় কিংবা ঝালমুড়িতে কাঁচাও খাওয়া যায়। তবে কালোজিরার তেল শুধু কাঁচা খেতে হয়, তিতকুটে স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা যায় না। কালোজিরা পেটের জন্য ভালো। সন্তানকে দুধ খাওয়াতে হয় এমন মায়ের জন্য কালোজিরা উপকারী। সরিষাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বলা যেতে পারে।
সতর্কতা
সরষে-ইলিশ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। খেতেও সুস্বাদু। কিন্তু সরিষায় ক্যালরির পরিমাণ বেশি থাকায় যাঁদের ওজন বেশি, তাঁদের সরষে ইলিশ না খাওয়াই ভালো। তা ছাড়া সরিষা বেশি খেলে হৃদ্যন্ত্র ও লিভারের সমস্যা হতে পারে। অন্যদিকে তিনি মেয়েদের কালোজিরা খাওয়া পরিহার করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা সাধারণত মেয়েদের কালোজিরা খেতে মানা করি। কালোজিরার সঙ্গে স্তন ক্যানসারের একটা সম্পর্ক আছে। যত দিন সন্তান মায়ের দুধ খাবে তত দিন ঠিক আছে, কিন্তু এর আগে বা পরে মেয়েদের কালোজিরা খাওয়া বাদ দিতে হবে।’
প্রতি ১০০ গ্রাম সরিষা ও কালোজিরায় খাদ্যগুণ
উপাদান সরিষা কালোজিরা
ক্যালরি ৫০৮ ৩৪৫
চর্বি ৩৬ গ্রাম ১৫ গ্রাম
কোলেস্টেরল নেই নেই
সোডিয়াম ১৩ মিলিগ্রাম ৮৮ মিলিগ্রাম
পটাশিয়াম ৭৩৮ মিলিগ্রাম ১৬৯৪ মিলিগ্রাম
কার্বোহাইড্রেট ২৮ গ্রাম ৫২ গ্রাম
প্রোটিন ২৬ গ্রাম ১৬ গ্রাম
ভিটামিন সি, বি-৬ সি, বি-৬
সূত্র: ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার, যুক্তরাষ্ট্র