(সপ্তম কিস্তি)রাস্তার ধারে এক ভিক্ষুকের সঙ্গে সর্দারজির কথা হচ্ছে—ভিক্ষুক: বাবা, একটা টাকা দেবেন?সর্দারজি: রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে তোমার লজ্জা করে না?ভিক্ষুক: আরে, আপনার কাছ থেকে এক টাকা ভিক্ষা নেওয়ার জন্য রাস্তায় অফিস খুলে বসব নাকি!বেশ কয়েক দিন ধরে সর্দারজি লাপাত্তা। সর্দারজির স্ত্রী গেছেন পুলিশের কাছে—সর্দারজির স্ত্রী: জনাব, সর্দারজি এক সপ্তাহ আগে আলু কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। কিন্তু আজও বাসায় ফেরেননি। দয়া করে যদি একটু খোঁজ করতেন তাঁর...।পুলিশ: আপনি এত অস্থির হচ্ছেন কেন? আলু বাদে অন্য কিছু রান্না করলেই তো হয়!ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে সর্দারজির ছেলের জবাব, ‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’ শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’ সর্দারজির ছেলের জবাব—‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, “ ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!” আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’বন্ধুদের আড্ডায় সর্দারজি—সর্দারজি: জানিস, ছোটবেলায় না একবার আমি ২০ তলার ওপর থেকে পড়ে গিয়েছিলাম।বন্ধু: তাই নাকি! তা সে সময় তুই বেঁচে ছিলি না মরে গিয়েছিলি?সর্দারজি: আরে, তুই তো দেখছি আস্ত বোকা! অত পুরোনো ঘটনা কি কারও মনে থাকে?রেস্তোরাঁয় খাওয়া শেষে বেয়ারা সর্দারজির হাতে বিলের কাগজ ধরিয়ে দিলেন। সর্দারজি পকেট থেকে একটি কার্ড বের করে বেয়ারার হাতে দিয়ে বললেন, ‘এই নিন আমার কার্ড।’ বেয়ারা কার্ডটি দেখে অবাক হয়ে বললেন, ‘কিন্তু এটা তো আপনার রেশন কার্ড।’ সর্দারজি এবার একটু রেগে বললেন, ‘তাতে কী? এটা তো একটা কার্ডই নাকি? আর আপনারাই তো বাইরে বড় করে লিখে রেখেছেন—অল কার্ডস অ্যাক্সেপটেড।সর্দারজি আর তাঁর এক বন্ধু গ্লাস কিনতে দোকানে গেছেন। দোকানে একটি উল্টো করে রাখা গ্লাস দেখে— সর্দারজি: (তাঁর বন্ধুকে) দেখ, এই গ্লাস তো নষ্ট! বন্ধু: কেন, তুই কী দেখে নষ্ট বললি? সর্দারজি: (খেপে গিয়ে) ‘আরে বোকা, দেখতে পাস না, গ্লাসটার ওপরের দিকটা বন্ধ। পানি ভরবি কীভাবে, শুনি?’ এ কথা শুনে এবার সর্দারজির বন্ধু গ্লাসটি উল্টো করে দেখে বললেন, ‘আরে তাই তো! শুধু ওপরটাই বন্ধ নয়, দেখ, গ্লাসটার নিচের দিকটাও কেমন ভাঙা।’কৌতুক সংগ্রহ: আবু হেনা