(ষষ্ঠ কিস্তি)সর্দারজি আর বান্তা সিং দুটি ঘোড়া কিনে এনেছেন। কিন্তু তাঁরা কিছুতেই কার ঘোড়া কোনটা, তা ঠাহর করতে পারছেন না। তাই সর্দারজি তাঁর ঘোড়াটির ডান কান কেটে দিয়ে বান্তা সিংকে বললেন, ‘কানওয়ালা ঘোড়াটি তোর আর কান ছাড়া ঘোড়াটি আমার।’ কিন্তু এদিকে সর্দারজির এক শত্রু এ কথা শুনে কোনো ফাঁকে বান্তা সিংয়ের ঘোড়ারও ডান কান কেটে দিল। পরের দিন সর্দারজি ও বান্তা সিং তো অবাক। কী করা যায়—এ নিয়ে ভাবতে ভাবতে আবার সর্দারজি তাঁর ঘোড়ার লেজটি কেটে দিলেন। ওই শত্রু আবারও এটা দেখে চুপ করে অন্য ঘোড়ার লেজটিও কেটে দিল। ঘোড়ার এ অবস্থা দেখে সর্দারজি এবার ভীষণ অবাক। এরপর তাঁরা একটি ঘোড়ার পা ভেঙে দিল। কিন্তু পরের দিন একই অবস্থা—দুটি ঘোড়াই ল্যাংড়া হয়ে আছে। এবার তাঁরা দুজন মহা ভাবনায় পড়লেন। অনেক ভেবেচিন্তে সর্দার বললেন, ‘ঠিক আছে, এখন থেকে সাদা ঘোড়াটি তোর আর কালো ঘোড়াটি আমার।’রোজ রোজ সর্দারজি রান্নাঘরে ঢুকে চিনির বোতল খুলে একটি কাঠি দিয়ে চিনির মাপ নিচ্ছিলেন। এভাবে প্রায় প্রতিদিনই রান্নাঘরে ঢুকে চিনির বোতলের মাপ নেওয়া দেখে সর্দারজির স্ত্রী তাঁকে বললেন, ‘আচ্ছা, তুমি প্রতিদিন এভাবে চিনির বোতলে মাপ নাও কেন? আমি কী খুব বেশি চিনি খরচ করি নাকি?’ সর্দারজি বললেন, ‘আরে, আর বোলো না, ডাক্তার প্রতিদিনই আমাকে সুগার লেভেল পরীক্ষা করতে বলেছেন। তাই তো প্রতিদিনই চিনির বোতলের লেভেল পরীক্ষা করি।’ক্লাসে শিক্ষক ইংরেজিতে সবাইকে তাদের বাবার নাম লিখতে বললেন। সবাই তাদের বাবার নাম লিখল। কিন্তু সর্দারজি লিখেছেন—Beautiful Red Moon. শিক্ষক রেগে অগ্নিশর্মা হয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘এটা লেখার মানে কী?’ সর্দারজি বললেন, ‘কেন আপনিই তো ইংরেজিতে লিখতে বলেছেন। আমার বাবার নাম হচ্ছে—সুন্দর লাল চাঁদ। তাই তো আমি বাবার নামের ইংরেজি লিখেছি। ভুল হয়েছে কি?’সর্দারজি রেলের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সামনের সবাই টিকিট কাউন্টারে ‘একটি পাঞ্জাব মেইল টিকিট দেন তো’ বলে টিকিট নিয়ে যাচ্ছে। এবার সর্দারজির পালা। তিনি কাউন্টারে টাকা দিয়ে বললেন, ‘আমাকে একটা পাঞ্জাব ফিমেল দেন তো, ভাই।’ এ কথা শুনে টিকিট বিক্রেতা অবাক হয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘পাঞ্জাব ফিমেলটা আবার কী, ভাই?’ সর্দারজি বললেন, ‘সবাই তো পাঞ্জাব মেইল বলে নিজের জন্য টিকিট নিয়ে গেল। আর আমি তো এসেছি আমার স্ত্রীর জন্য টিকিট নিতে। তার জন্য পাঞ্জাব ফিমেল না বলে মেইল বলব নাকি? ছেলেবেলায় লিঙ্গ পরিবর্তন পড়ায় একটুও ফাঁকি দিইনি, বুঝলেন!’সর্দারজি একটি ১০০ ওয়াটের বাল্বের মধ্যে তাঁর বাবার নাম লিখে বাল্বটি জ্বালিয়ে দিলেন। এটা দেখে সর্দারজির বাবা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘বাল্বের মধ্যে তুমি আমার নাম লিখে রেখেছ কেন?’ সর্দারজি বললেন, ‘বাবা, তুমি তো বলেছ, আমি নাকি তোমার নাম উজ্জ্বল করতে পারব না। কিন্তু এখন দেখ তো, তোমার নাম কেমন উজ্জ্বল করে রেখেছি!’সর্দারজি হাসতে হাসতে তাঁর বন্ধু বান্তা সিংকে বললেন, ‘জানিস, আজকে একটা মজার কাণ্ড ঘটেছে। এক চোর আমার মোবাইল ফোনসেটটা চুরি করে নিয়ে গেছে।’ বান্তা সিং বললেন, ‘বলিস কী? এটা মজার কাণ্ড হয় কী করে!’ সর্দারজি আবারও হাসতে হাসতে বললেন, ‘আরে তুইও তো দেখি ওই চোরের মতোই বেকুব। আমি তো ওই বেকুব চোরকে পালাতে দেখছিলাম আর হাসছিলাম। ওই ব্যাটা চোর তো আর জানে না, আমি মোবাইল ফোনের চার্জার সব সময় লুকিয়েই রাখি।’একদিন সর্দারজি ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। সেদিন ছিল প্রচণ্ড গরম। তাই সর্দারজিসহ প্রায় সবাই ফেরিওয়ালার কাছ থেকে হাতপাখা কিনে বাতাস করতে লাগল। তাই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে না যেতেই সবার হাতপাখা খুলে নষ্ট হয়ে গেল। কিন্তু সর্দারজির হাতপাখাটা একদম নতুনের মতোই আছে। এটা দেখে অবাক হয়ে একজন জিজ্ঞেস করলেন, ‘সর্দারজি, আপনার হাতপাখাটি এখনো নতুনের মতো আছে কী করে?’ সর্দারজি বললেন, ‘আরে মশাই, আমি আপনাদের মতো বোকা নাকি? টাকা দিয়ে হাতপাখা কিনেছি কি নষ্ট করার জন্য? আমি তো হাতপাখা মুখের কাছে ধরে শুধু মাথাটা নড়াচড়া করেছি।’কৌতুক সংগ্রহ: মোস্তফা কামাল