সর্দারজি কৌতুক (নবম কিস্তি)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তার প্রতিদিনের কথাই শুনুন এবার।জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় সর্দারজির ছেলে—পরীক্ষক: আচ্ছা, এই পা দুটো দেখে বলো তো এটা কোন পাখি?সর্দারজির ছেলে: আমি বলতে পারব না, স্যার।পরীক্ষক: তুমি তো ফেল করে যাবে। এই ছেলে, তোমার নাম কী বলো?সর্দারজির ছেলে: এটা বলার আবার কী আছে? আমার পায়ের দিকে তাকিয়ে নামটা জেনে নিলেই হয়।সর্দারজি ও তাঁর বন্ধুর মধ্যে কথা হচ্ছে—সর্দারজি: আজ একজন আমার বাবাকে গালি দিয়েছে।বন্ধু: তা তুই কী করলি?সর্দারজি: আমি আবার কী করব! আমিও তাঁর বাবাকে ঝেড়ে দিলাম এক গালি।বন্ধু: কিন্তু কার এত বড় সাহস যে তোর বাবাকে গালি দেয়?সর্দারজি: আবার কে হবে! আমার ছেলেই এ কাজ করেছে।সর্দারজি তাঁর কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন, তাঁরা ব্যাংক ডাকাতি করবেন। যেই ভাবা সেই কাজ। রাতের বেলায় তাঁরা ঢুকে পড়লেন এক ব্যাংকে। কিন্তু ব্যাংকের ভেতর কোনো টাকা-পয়সা না পেয়ে কিছু পানীয়র বোতল দেখে সব বোতল খেয়ে সাবাড় করে দিলেন। ঠিক পরের দিন সংবাদপত্রে শিরোনাম হলো ‘রাজধানীতে ব্লাড ব্যাংক ডাকাতি!’।সর্দারজি অটোরিকশা থেকে নেমে ড্রাইভারকে ভাড়া পরিশোধ করছেন—সর্দারজি: অ্যাই, আপনার ভাড়া কত হলো?ড্রাইভার: স্যার, মিটারে তো ১০০ টাকা হয়েছে।সর্দারজি: এই নাও ৫০ টাকা।ড্রাইভার: স্যার, এটা তো অন্যায় হলো। ১০০ টাকা ভাড়া হয়েছে আর আপনি ৫০ টাকা দিচ্ছেন কেন?সর্দারজি: তুমিও তো অটোরিকশায় বসে বসে এসেছ। তোমার বসে আসার টাকা আমি আমার পকেট থেকে দেব নাকি!আদালতে সর্দারজি আর তাঁর বন্ধুর বিচার হচ্ছে—বিচারক: তোমাদের কেন গ্রেপ্তার করা হয়েছে জানো?সর্দারজি: সকাল সকাল দোকানে বাজার করার জন্য।বিচারক: হুম্, তাহলে তো তোমাদের কোনো অপরাধ হয়নি। যা-ই হোক, তোমরা কত সকালে দোকানে গিয়েছিলে?সর্দারজি: জনাব, একটু বেশি সকালেই গিয়েছিলাম। দোকান খোলার আগেই দোকানের ভেতরে গিয়েছিলাম।আদালতে সর্দারজি আর তাঁর বন্ধুর বিচার হচ্ছে—বিচারক: এই দুজনের কান কেটে দাও।সর্দারজি: না না, এই রায় দেবেন না। তাহলে আমি অন্ধ হয়ে যাব।বিচারক: আরে বোকা, কান কাটলে অন্ধ হয়ে যাবে কী করে?সর্দারজি: কান কাটা গেলে চশমা পরব কীভাবে?সর্দারজির দুই ছেলে একই ক্লাসে পড়ে। শিক্ষক সবাইকে তাদের বাবার নাম লিখতে বলেছেন। সবাই তাদের বাবার নাম লিখেছে। কিন্তু সর্দারজির দুই ছেলে দুজনই তাদের বাবার নামের জায়গায় আলাদা নাম লিখেছে। এটা দেখে শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমরা দুই ভাই বাবার নাম আলাদা করে লিখলে কেন?’ ‘আলাদা লিখব না তো কী করব! একই লিখলে তো আপনি আবার বলবেন যে নকল করেছি। তাই তো যাতে নকল বলতে না পারেন, সে জন্যই আলাদা বাবার নাম লিখেছি, স্যার’—দুই ভাইয়ের সোজাসাপ্টা জবাব।কৌতুক সংগ্রহ: আবু হেনা