সর্দারজি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(দশম কিস্তি)বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তাঁর প্রতিদিনের কথাই শুনুন এবার।খোলা মাঠে প্রচণ্ড গরমের মধ্যে সর্দারজির অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে থাকা দেখে তাঁর এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কি রে, রোদে মানুষের অবস্থা কাহিল, আর তুই কিনা সূর্যের নিচে দাঁড়িয়ে আছিস! ব্যাপারটা কী!’ সর্দারজি বললেন, ‘আরে বোকা! অনেকক্ষণ বাইরে থেকে এসেছি, ঘেমে গেছি। তাই এখন সূর্যের নিচে দাঁড়িয়ে শরীরের ঘামটাকে শুকিয়ে নিচ্ছি।’ সর্দারজির জবাব।সর্দারজি তাঁর মারুতি গাড়িটি নিয়ে একটি শপিং মলে গেছেন। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক-সেদিক তাকিয়ে সর্দারজি লেগে গেলেন গাড়ির চাকা খোলার কাজে। কৌতূহলী হয়ে এক পথচারী ভদ্রলোক এগিয়ে এলেন, ‘আরে মশাই, আপনি এখানে গাড়িটির চাকা খুলছেন কেন?’ সর্দারজি: ‘কেন, আপনি কী সামনের নোটিশ বোর্ডের লেখাটা পড়তে পারছেন না নাকি? দেখছেন না নোটিশে লেখা ‘এখানে শুধু দুই চাকার গাড়িই পার্ক করা যাবে। আমারটা তো চার চাকার গাড়ি।’সর্দারজি রাতের বেলায় রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। কিন্তু গাড়ির হেডলাইট বন্ধ দেখে পুলিশ তাঁর গাড়ি থামাল।পুলিশ: থামো, থামো, তোমার গাড়ির হেডলাইট তো বন্ধ। কাজ করছে না মনে হয়।সর্দারজি: হুঁশিয়ার। তাড়াতাড়ি সামনে থেকে সরে যান। আমার গাড়ির ব্রেকটাও কাজ করছে না।সর্দারজি আর তাঁর বন্ধু বান্তার মধ্যে কথা হচ্ছে—বান্তা: কি রে, মন খারাপ করে বসে আছিস কেন?সর্দারজি: জানিস, আমার স্ত্রী গতকাল মারা গেছে।বান্তা: বলিস কী রে!সর্দারজি: এ জন্য অনেক কান্নাকাটি করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই চোখে জল আসে না। কী করি বল তো?বান্তা: আরে, এটা কোনো ব্যাপার হলো! তুই মনে মনে কল্পনা কর যে সে আবারও ফিরে এসেছে, তাহলেই তো হয়।সর্দারজির সঙ্গে একজনের নতুন বন্ধুত্ব হয়েছে। তো সেই নতুন বন্ধুর সঙ্গে সর্দারজির কথা হচ্ছে—বন্ধু: আচ্ছা সর্দারজি, তোমার বিয়ে হয়েছে?সর্দারজি: হুম, হয়েছে তো একটি মেয়ের সঙ্গে।বন্ধু: এভাবে বললে কেন? ছেলেদের সঙ্গেও আবার কারও বিয়ে হয় কি?সর্দারজি: দূর বোকা, তুমি দেখছি কিছুই জানো না। আমার বোনের তো একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে।সর্দারজি গেছেন আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী দেখতে। দেয়ালে একটি ছবির দিকে তাকিয়ে সর্দারজি আঁতকে উঠে বললেন, ‘এই ভয়ংকর ছবিগুলোকে আপনারা আধুনিক ছবি বলছেন!’ চিত্রশিল্পী অবাক হয়ে বললেন, ‘ভাই আপনি যেটা ছবি বলছেন, সেটা আসলে একটা আয়না। আর আয়নায় আপনার নিজের ভয়ঙ্কর ছবিটাই হচ্ছেন আপনি।’