সর্দারজি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(একাদশ কিস্তি)বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তাঁর প্রতিদিনের কথাই শুনুন এবার।সর্দারজি গেছেন আয়না কিনতে—সর্দারজি: ভাই, খুব শক্তিশালী আয়না দেখান তো? দোকানদার: এই নিন। এটার দাম কিন্তু এক হাজার টাকা পড়বে।সর্দারজি: মজবুত হবে তো?দোকানদার: হবে না মানে, আলবত হবে। আপনি এ আয়নাটি ১০০ তলার ওপর থেকে ফেলে দিলেও দেখবেন, এটি নিচের দিকের ৯৯ তলা পর্যন্ত ভাঙবে না।সর্দারজি: বলেন কী! এই আয়নাই তো আমার দরকার। ওটা প্যাকেট করে দিয়ে দিন।প্রতি রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে একই বিছানায় একজন করে রোগী মারা যাচ্ছে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ চিন্তায় পড়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ দল নিয়ে আসা হয়েছে। পরবর্তী রোববার বেলা ১১টার আগেই সব চিকিৎসক, নার্স ও বিদেশি বিশেষজ্ঞরা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ওই বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। কী ঘটে তাই দেখার জন্য। একটু পরই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের পার্টটাইম ঝাড়ুদার এক সর্দার হুট করে ওই কক্ষে ঢুকে পড়লেন। তারপর ওই বিছানার রোগীর লাইফ সাপোর্ট সিস্টেমের প্লাগটি খুলে দিয়ে নিজের মুঠোফোনটি চার্জে লাগিয়ে দিলেন। ‘এটা কী করলে তুমি?’ বললেন উত্তেজিত চিকিৎসক। ‘কেন স্যার, আমি তো প্রতি রোববারই এই বেডেই মোবাইল চার্জ দিই। কেন স্যার, কোনো সমস্যা?’—সর্দারজির জবাব।সর্দারজি প্রতিদিন সকালবেলায় স্যুট, কোট ও টাই পরে বাসার কাছেই একটি গাছের মগডালে উঠে বসে থাকেন। প্রতিদিন তাঁর এই স্যুট, কোট পরে গাছে ওঠা দেখে এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘কী রে, তুই প্রতিদিন সকালে এত সুন্দর কাপড়চোপড় পরে গাছের মগডালে উঠে বসে থাকিস কেন? তোর কি কোনো কাজ নেই?’ সর্দারজি বললেন, ‘তোর মাথায় বুদ্ধি থাকলে এ প্রশ্ন করতি না। আমার প্রমোশন হয়েছে। এখন আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি। তাই তো গাছের ব্রাঞ্চে-ব্রাঞ্চে মানে ডালে-ডালে ঘুরে বেড়াই!’দেশলাই নিয়ে সর্দারজি তাঁর ছেলের সঙ্গে কথা বলছেন—সর্দারজি: গাধা কোথাকার। কেমন দেশলাই নিয়ে এলি, যার একটি কাঠিও জ্বলে না।ছেলে: রেগে যাচ্ছ কেন? আমি তো সব কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেই নিয়ে এসেছি। তা না হলে তো আবার তুমিই রাগারাগি করতে।সর্দার ট্রেনে উঠেছেন। একটু পর টিকিট চেকার এসে তাঁর কাছে টিকিট দেখতে চাইলেন। সর্দারজি পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলেন। টিকিট চেকার অবাক হয়ে বললেন, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ সর্দারজি রেগে বললেন, ‘কেন আপনার ট্রেন বুঝি এই মাত্র শো রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’সর্দারজি আর তাঁর বন্ধু বান্তার মধ্যে কথা হচ্ছে—বান্তা: পরবর্তী জীবনে তুই কী হতে চাস?সর্দারজি: তেলাপোকা হতে চাই।বান্তা: বলিস কী রে! সবাই কত কী হতে চায়, আর তুই কিনা তেলাপোকা হতে চাস!সর্দারজি: কারণ, আমার স্ত্রী আমাকে মোটেও ভয় পায় না। সে শুধু তেলাপোকাকেই ভয় পায়! সর্দারজি আর তাঁর এক বন্ধু সান্তার মধ্যে কথা হচ্ছে—সর্দারজি: জানিস, আমি তো চোখ বন্ধ করলেও দেখতে পারি।সান্তা: বলিস কী রে! তা কী দেখতে পাস বল তো শুনি?সর্দারজি: কেন, অন্ধকার!রাতে মশার কামড়ে অতিষ্ঠ সর্দারজি। কিছুতেই তিনি মশার হাত থেকে নিস্তার পাচ্ছেন না। সর্দারজি উপায় খুঁজতে লাগলেন, কী করে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। মশা তাড়ানোর জন্য রুমের ভেতর আঁতিপাঁতি করে কিছু একটা খুঁজতেও লাগলেন তিনি। হুট করে একটা বুদ্ধিও খেলে গেল তাঁর মাথায়। রুমের ভেতর থাকা মশা মারা বিষের বোতলটি ঢকঢক করে গলায় ঢেলে দিলেন সর্দারজি। তারপর নিশ্চিন্তমনে বললেন, ‘বেয়াকুফ মশা। দে, এবার আমার শরীরে কামড় বসিয়ে দে, আর ধামাধাম মারা পড় গিয়ে।’