(দ্বাদশ কিস্তি)বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তাঁর প্রতিদিনের কথাই শুনুন এবার।সর্দারজি হেলিকপ্টার নিয়ে আকাশে উড়েছেন। চালক তিনি নিজেই। কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি ধপাস করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন সর্দারজি। হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকেরা ছুটে এলেন। সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, কী ঘটেছিল বলুন তো?’ ‘ঘটনা তেমন কিছু নয়। ওপরে খুব ঠান্ডা লাগছিল, তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটি বন্ধ করে দিয়েছিলাম।’ সর্দারজির জবাব।সর্দারজি ও বান্তার মধ্যে ইভ টিজিং নিয়ে কথা হচ্ছে—বান্তা: জানিস, ইভ টিজিং যে হারে বেড়ে গেছে, তাতে মেয়েদের বাইরে বের হওয়া দায় হয়ে গেছে।সর্দারজি: হুম্ম, ঠিকই বলেছিস।বান্তা: এটা রোধ করার উপায় কী বল তো?সর্দারজি: আমি একটা উপায় বের করেছি। এখন আমার মেয়েকে নিয়ে আমি নিশ্চিন্ত।বান্তা: কী সে উপায়?সর্দারজি: আমি আমার মেয়ের নাম রেখেছি ‘দিদি’। তাকে সবাই দিদি বলেই ডাকে। দিদিকে তো কেউ আর ইভ টিজিং করবে না!পরীক্ষা শেষ করে সর্দার আর সান্তা বাইরে তুমুল ঝগড়া করছেন। তা দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘এই, তোমরা ঝগড়া করছ কেন?’ সর্দার বললেন, ‘স্যার, এই গর্দভটা পরীক্ষার পুরো খাতা ফাঁকা রেখে এসেছে।’ শিক্ষক রেগে বললেন, ‘ও খাতা ফাঁকা রেখেছে, তাতে তোমার কী? আর ঝগড়া করারই বা কী আছে?’ ‘আমিও তো খাতা ফাঁকা রেখে এসেছি। শেষে না আবার আপনি ভেবে বসেন যে আমরা দুজন নকল করেছি।’ সর্দারজির জবাব।সর্দারজি আর তাঁর ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: বাবা ৪+৩ কত হয়?সর্দারজি: হারামজাদা, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!ছেলে: বলো না কত হয়?সর্দারজি: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!সর্দারজি ও তাঁর এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে—সর্দারজি: জানিস, আজ আমার পুরো ৩০ টাকাই লোকসান।বন্ধু: কেন, কী হয়েছে?সর্দারজি: আর বলিস না। সিনেমা দেখতে গিয়েছিলাম। টিকিটও কেটেছি। কিন্তু সিনেমা হলের সামনে পোস্টারে দেখি বড় করে লেখা ‘হাউসফুল’। তাই বাধ্য হয়েই ফিরে এলাম।বন্ধু: আরে বোকা, ওই সিনেমার নামই তো ‘হাউসফুল’।সর্দারজি গেছেন রেস্তোরাঁয় প্রথমবারের মতো কফি পান করতে। সেখানে ঢুকেই ওয়েটার সর্দারজিকে জিজ্ঞেস করল, ‘স্যার, ব্ল্যাক কফি দেব?’ সর্দারজি একটু ভিরমি খেয়ে বললেন, ‘আরে ভাই, ব্ল্যাক কেন, অন্য কোনো কালারের কফি থাকলে দিয়ে দেন। না হলে চলে যাই।’কৌতুক: আবু হেনা