সর্দারজি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তাঁর প্রতিদিনের কথাই শুনুন এবার।শিক্ষক: আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই। অক্সিজেন আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।সর্দারজির ছেলে: বলেন কি স্যার! ভাগ্যিস আমার জন্ম ১৯৯৮ সালে! ১৭৭৩-এর আগে হলে কী হতো ভাবুন একবার!হিটলারের সঙ্গে দেখা সর্দারজির—হিটলার: আমার অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই!সর্দারজি: কী সব সস্তা অভিধান! নতুন আরেকটা কিনে দেখো, সেখানে নিশ্চয়ই পাবে!সর্দারজি গিয়েছেন চাকরির ইন্টারভিউ দিতে—প্রশ্নকর্তা: সাইক্লোনটা কী বলুন তো?সর্দারজি: এক ধরনের লোন, যা কিনা সাইকেল কেনার জন্য দেওয়া হয়।সর্দারজির ভয়াবহ জ্বর। চিকিৎসক তাঁকে কতগুলো ট্যাবলেট খেতে দিয়েছেন। খাওয়ার আগে একটা ছুরি দিয়ে ট্যাবলেটগুলোর চারপাশ কেটে ফেলতে শুরু করলেন সর্দারজি। বাসার সবাই ভীষণ অবাক, ‘আরে, আরে! করো কী, করো কী? ট্যাবলেট কাটছ কেন?’ জ্বরের মধ্যেও সর্দারজির মুখে হাসি, ‘আরে বোকারা, ওষুধপত্রের যে সাইড অ্যাফেক্ট আছে, এটা কি তোমরা জান না? ট্যাবলেটের চারপাশ কেটে সেই সাইড অ্যাফেক্টগুলোই দূর করছি।’সর্দারজি খুব বিখ্যাত হয়ে গেছেন কোনো এক কারণে। সাংবাদিক এসেছে তাঁর সাক্ষাৎকার নেওয়ার জন্য। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনার বিবাহিত জীবন সম্পর্কে কিছু জানতে চাইছি।’ সর্দারজি ব্যক্তিগত বিষয়ে কিছু জানাতে চান না কাউকে। তাই বললেন, ‘আমি এ পর্যন্ত বিয়েথা কিচ্ছু করিনি। আসলে বিয়ে মানেই ঝামেলা—এ কথা আমি আমার সন্তানদেরও বলে থাকি সব সময়।’সর্দারজি তাঁর বন্ধুর সঙ্গে বেড়াতে গেছেন বনে। আচমকা একটা সিংহ এসে দাঁড়াল সামনে! দুজনেরই থরহরিকম্প অবস্থা। মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন দুজনই। সর্দারজির বন্ধুর হাতে একটি কলার ছিলকে ছিল। বুদ্ধি করে সেটাই সিংহটার চোখে ছুড়ে দিয়ে বন্ধুটি পগার পার! সর্দারজি তখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন। বন্ধুটি কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখে এই অবস্থা। ভয়ে আতঙ্কে একশেষ সে। চিৎকার করে বলল, ‘আরে বুদ্ধু, এখনো দাঁড়িয়ে আছ কেন? শিগগির চলে এসো।’ সর্দারজি কাঁপতে কাঁপতে বললেন, ‘আমি পালাতে যাব কেন! কলার ছিলকে তো আমি ছুড়ে মারিনি! মেরেছিস তুই।’সর্দারজির স্ত্রীর তখন বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি। সর্দারজি এক সকালে একটা এসএমএস করলেন স্ত্রীর মুঠোফোনে, ‘অবস্থা কী?’ কয়েক সেকেন্ড বাদেই একটি ফিরতি এসএমএস এল, ‘ডেলিভারড’। সর্দারজি চেঁচিয়ে পুরো অফিস মাথায় তুললেন। আধঘণ্টার মধ্যে চলে গেলেন স্ত্রী ও সন্তানের খোঁজ নিতে। গিয়ে দেখেন তাঁর স্ত্রী তখনো প্রসব ব্যথায় কাতরাচ্ছেন! পুলিশ: কাল ভোর পাঁচটায় তোমার ফাঁসি!সর্দারজি: হা হা হা!পুলিশ: মাথা ঠিক আছে তো, কী বলেছি শুনেছ?সর্দারজি: শুনব না কেন! কিন্তু বিষয় হলো, আমি ঘুম থেকেই তো উঠি দুপুর বারোটায়!সর্দারজির বন্ধুর স্ত্রী মারা গেছেন—সর্দারজি: আহা রে, তোর বউয়ের হয়েছিলটা কী? এত অল্প বয়সে...বন্ধু: হবে আর কি, গুলি লেগেছিল মাথায়!সর্দারজি: ভাগ্যিস, চোখে লাগেনি!সর্দারজি হেঁশেলে ঢুকলেন। চিনির বয়ামটি খুললেন। ভালো করে দেখেটেখে আবার রেখে দিলেন। আবার কিছুক্ষণ পর একই কাজ করলেন। এভাবে কয়েক মিনিট বাদে বাদে একই কাজ করে যেতে থাকলেন। তা দেখে সর্দারজির স্ত্রী ভীষণ বিরক্ত, ‘বারবার চিনির বয়ামটি খুলছ কেন, ঘটনাটা কী শুনি?’ সর্দারজি একগাল হেসে বললেন, ‘কেন মনে নেই, ডাক্তার সাহেব সেদিন আমাকে নিয়মিত সুগার পরীক্ষা করতে বললেন যে!’হঠাৎ করে ম্যারাথন দৌড়ের মাঠে হাজির সর্দারজি। সবকিছু দেখে যখন কিছুই বুঝলেন না, তখন এক প্রতিযোগীর কাছে জানতে চাইলেন, ‘ভাই, এখানে হচ্ছেটা কী?’প্রতিযোগী: ম্যারাথন দৌড়। সবার মধ্য থেকে যে প্রথম হবে, তাকে পুরস্কৃত করা হবে।সর্দারজি: তোমাদের মাথায় তো দেখি ঘিলুই নেই, এতজন দৌড়ানোর কোনো মানে হয়?প্রতিযোগী: কেন, কী সমস্যা?সর্দারজি: আরে ভাই, যে প্রথম হবে, সেই তো শুধু পুরস্কার পাবে, তাই না?প্রতিযোগী: হ্যাঁ, ঠিক তা-ই।সর্দারজি: তো সে-ই শুধু দৌড়াক না। বাকিদের শুধু শুধু কষ্ট!