সর্দারজি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজির প্রতিটি দিনই যেন হাসিতে ভরপুর। তাঁর প্রতিদিনের কথাই শুনুন এবার।সর্দারজি একটা রেডিও কিনেছেন। কিন্তু এক বিশাল সমস্যা নিয়ে ফের হাজির হলেন বিক্রেতার কাছে—সর্দারজি: আমার সঙ্গে বাটপারি করার মানে কী?বিক্রেতা: বাটপারি মানে! আপনাকে তো ভালো একটা রেডিওই দিয়েছি।সর্দারজি: ভালো না ছাই! রেডিওর গায়ে লেখা—মেড ইন জাপান। অথচ সারা দিন একটু পর পর বলছে—অল ইন্ডিয়া রেডিও!সর্দারজি এবারও আরেকটি ইন্টারভিউ দিতে গেছেন—প্রশ্নকর্তা: একটা ইলেকট্রিক মোটর কীভাবে চলে, বলতে পারেন?সর্দারজি: ঘররররররর...!প্রশ্নকর্তা: ব্যস ব্যস! হয়েছে, এবার থামুন!সর্দারজি: ঘররর...ধুপ...ধুপ...ধুপ।সর্দারজি নেমেছেন ট্যুরিস্ট গাইডের ভূমিকায়—ভ্রমণার্থী: এই মাথার খুলিটি কার?সর্দারজি: এক বুড়ো রাজার।ভ্রমণার্থী: আর এই পাশের ছোটটা?সর্দারজি: আরে বোকা, ওই রাজারই ছেলেবেলার খুলি এটা!সর্দারজি: আমার দাদা তো বিশাল যোদ্ধা ছিলেন! ১৮৫৭ সালে করলেন কী, ২৭ জন শত্রু সেনার পা কেটেছিলেন তিনি।বন্ধু: মাথা ছেড়ে পা কাটলেন কেন?সর্দারজি: কারণ, মাথা যে আগেই কাটা ছিল!গণিতের শিক্ষক সর্দারজির ছেলেকে জিজ্ঞেস করলেন, ‘যদি ১ হাজার কেজি = টন হয়, তাহলে ৩ হাজার কেজি = কত?’‘কেন, টন টন টন!’ সর্দারজি-পুত্রের ঝটপট জবাব।চমৎকার এক বিকেলে ততোধিক চমৎকার একটা ঘটনা ঘটল। এক সুন্দরী তরুণী সর্দারজিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল ধুম করে! কিন্তু সর্দারজির মুখ কালো। ‘ঘটনা কী?’ জিজ্ঞেস করল সেই তরুণী। সর্দারজি মুখ ব্যাজার করে বলল, ‘না রে ভাই, আমার পরিবার এই বিয়ে মেনে নেবে না। কারণ, আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়। যেমন, আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে। ভাই ভাবিকে। আপা দুলাভাইকে!’সর্দারজি ও তাঁর বন্ধু গিয়েছেন এক পাঁচ তারকা হোটেলে। খাওয়ার টেবিলে বসে নিজেদের সঙ্গে নিয়ে আসা দুটি স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলেন তাঁরা। তা দেখে ওয়েটার চেঁচিয়ে উঠল, ‘না না না, এখানে আপনারা নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’ সর্দারজি খানিক ভেবে বললেন, ‘তাহলে আমি আমার বন্ধুরটা খাই, আমারটা ও। কী বলেন?’ব্যবসায় লাখ খানেক টাকা খাটিয়ে বিশাল ধরা খেয়ে বসলেন সর্দারজি। কী ব্যবসা ধরেছিলেন জানেন? পাঞ্জাবে একটা চুল-দাড়ি কাটার সেলুন দিয়েছিলেন!সর্দারজি-পুত্র বড় সিভিল ইঞ্জিনিয়ার। সে একদিন রেলস্টেশন থেকে সর্দারজির বাড়ির সামনের রাস্তাটি পাকা করল। তা দেখে তো সর্দারজির খুশি ধরে না। লোকজনকে ডেকে বললেন, ‘আরে দেখে যাও, আমার ছেলে যা করেছে না!’ সবার প্রশ্ন, ‘কী করেছে?’ ‘কী করেনি! আমার বাড়ি থেকে রেলস্টেশন যত দূরের পথ, রেলস্টেশন থেকেও ঠিক একই দূরত্বের রাস্তা বানিয়েছে আমার ছেলে!’ সর্দারজির জবাব।কোনো কিছু ফটোকপি করার পর সর্দারজি কী করে জানেন? আসল কপিটির সঙ্গে মিলিয়ে দেখেন, বানান ভুল আছে কি না!কৌতুক সংগ্রহ: মাহফুজ রহমান