সর্দারজি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের বিখ্যাত কৌতুক চরিত্র সর্দারজি। তার নতুন কিছু কাণ্ডকীর্তির কথাই শুনুন এবার।সর্দারজির বউয়ের বাচ্চা হবে। তাই সর্দারজি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেছে। চিকিৎসক অপারেশন শেষ করে বাইরে সর্দারজিকে এসে বললেন, ‘সর্দারজি মিষ্টি খাওয়ান, সুখবর আছে। আপনার ঘরে একটা ফুটফুটে ছেলে এসেছে।’ ‘বাহ! স্ত্রী হাসপাতালে আর বাচ্চা এসেছে আমার ঘরে! আপনাদের হাসপাতালে প্রযুক্তির তো দারুণ উন্নতি হয়েছে, স্যার। উফ্ফ। আমার আর তর সইছে না। কখন যে বাড়ি গিয়ে বাচ্চাটাকে একনজর দেখব।’—সর্দারজির জবাব।সর্দারজি ও তার ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: বাবা, আমরা খুব শিগগির বড়লোক হয়ে যাব মনে হচ্ছে।সর্দারজি: কীভাবে?ছেলে: আজ স্কুলে অঙ্ক শিক্ষক শিখিয়েছেন কীভাবে পয়সা থেকে টাকা করতে হয়। আমাদের পয়সাগুলো দাও তো দেখি টাকা হয় কি না!সর্দারজি একটি গাছের নিচে চুপচাপ বসে আছে দেখে তার এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কী সর্দার এমন চুপটি মেরে আছ কেন? হয়েছে কী শুনি?’ সর্দারজি বলল, ‘আর বোলো না! যে মেয়েটির নাম ভুলে যেতে চাই, তার নামটি কিছুতেই মনে করতে পারছি না।’সর্দারজি ও তার এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে—সর্দারজি: জানিস, কাল রাতে একটি মেয়েকে একজনের কুদৃষ্টি থেকে বাঁচিয়েছি। না হলে কাল নির্ঘাত বড়সড় একটা ঝামেলা হয়ে যেত।বন্ধু: বলিস কী রে! তুই তো মহান। তা কীভাবে ওই দৃষ্টি থেকে মেয়েটিকে রক্ষা করলি? সর্দারজি: আরে বোকা, এর জন্য মহান হতে হয় না। শুধু আত্মসংবরণ করলেই হয়। বুঝলি।সর্দারজি ও তার প্রেমিকার মধ্যে কথা হচ্ছে—প্রেমিকা: আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাস?সর্দারজি: হ্যাঁ, বাসি। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন?প্রেমিকা: না, তুমি ইদানীং আমাকে মোটেও পরোয়া করো না তো তাই।সর্দারজি: আরে বোকা, যে ভালোবাসে সে কাউকেই পরোয়া করে না, এটা তুমি জান না। বাড়িতে চিৎকার-চেঁচামেচি না দেখে সর্দারজি তার ছেলেকে জিজ্ঞেস করল, ‘কী রে, তোর মা কোথায়? আজ বাড়িতে তার চিৎকার শুনছি না যে!’ সর্দারজির ছেলে হাসতে হাসতে সর্দারজিকে বলল, ‘মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল। আমি লিপস্টিকের বদলে ফ্যাভিস্টিক (আঠা) দিয়েছি তো তাই আজ চেষ্টা করলেও তিনি আর কথা বলতে পারছেন না।’এক স্টেশনে ট্রেন থেমেছে। পাশের ভদ্রলোক সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘ভাই, এটা কোন স্টেশন?’ সর্দারজি ট্রেনের জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে চিন্তিত মুখে জবাব দিলেন, ‘মনে হচ্ছে, এটা একটা রেলওয়ে স্টেশন।’সর্দারজির এক চীনা বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সর্দারজি হাসপাতালে তার সেই বন্ধুটিতে দেখতে গেল। সর্দারজি চীনা বন্ধুটির বিছানার পাশে দাঁড়ানো মাত্র বন্ধুটি চীনা ভাষায় হাউমাউ করে উঠল, ‘চিং চং মোউ চু চা।’ বারবার এ কথা বলতে বলতেই সর্দারজির বন্ধুটি মারা গেলেন। সর্দারজি তো মহা চিন্তায় পড়ে গেল। মৃত্যুর আগে বন্ধু তাকে বারবার এমন কী কথা বলে গেল। কিন্তু হাল ছাড়ল না সর্দারজি। সুদূর চীন দেশে গিয়ে বন্ধুর কথার অর্থ আবিষ্কার করলেন। চীনা বন্ধু মৃত্যুর আগে বলছিলেন, ‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দোহাই, অক্সিজেনের পাইপ থেকে পা-টা ওঠাও।’ সর্দারজি রাতে স্বপ্নে দেখেছে কেউ একজন তাকে খুন করেছে। ঘুম থেকে জেগে ওঠার পর মহা দুশ্চিন্তায় পড়ে গেছে সর্দারজি। কিছুক্ষণ পর কাগজপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকে ছুটল সর্দারজি। ব্যাংকে ঢুকেই সে ম্যানেজারকে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বলল। ম্যানেজার বললেন, ‘কিন্তু আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছেন কেন?’ ‘আপনাদের ব্যাংকের মূল স্লোগান হলো—আমরা আপনাদের স্বপ্ন পূরণ করি। আর আমি স্বপ্ন দেখেছি কেউ আমাকে খুন করছে। আমার এ স্বপ্ন আমি কিছুতেই আপনাদের পূরণ করতে দেব না, তাই।’—সর্দারজির জবাব।কৌতুক সংগ্রহ: আবু হেনা