সর্দারজি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্দারজি বাস কাউন্টারে গিয়ে বললেন, ‘আমাকে দুটো টিকিট দিন তো।’কাউন্টার কর্মী: দুটো টিকিট কেন, সর্দারজি? আপনি তো একা দেখছি!সর্দারজি: একটা টিকিট যদি হারিয়ে যায়, তাই আগে থেকেই আরেকটা টিকিট অতিরিক্ত কিনে রাখছি।কাউন্টার কর্মী: আর যদি দুইটাই হারিয়ে যায়?সর্দারজি: হে হে, সমস্যা নেই। আমার কাছে পাস আছে!এক রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেল।সর্দারজি: কই গো, ফ্যানটা ছাড়ো না!সর্দারজির স্ত্রী: বোকা নাকি তুমি! দেখছ না, মোমবাতি জ্বালিয়ে রেখেছি? ফ্যানটা ছাড়ি আর মোমবাতিটা নিভুক আরকি!সর্দারজি গেছেন আয়না কিনতে।সর্দারজি: এই আয়নার বিশেষত্ব কী?বিক্রয়কর্মী: এই আয়না ১০০ তলা বাড়ির ওপর থেকে ফেলে দিলে একতলায় পৌঁছানো পর্যন্তও ভাঙবে না।সর্দারজি: বাহ্! চমৎকার! আমাকে এটাই দিন!সর্দারজি: আমি সব সময় বলি, কখনো বিয়ে কোরো না। আমি নিজেও বিয়ে করব না।আমার ছেলেমেয়েকেও আমি একই উপদেশ দেব!সর্দারজির স্ত্রী: ওগো, শুনছ? তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে?সর্দারজি: গিয়েছিলাম তো।সর্দারজির স্ত্রী: ডাক্তার কী বলল?সর্দারজি: দূর দূর! ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ!সর্দারজির স্ত্রী: কেন?সর্দারজি: দিনের বেলায়ও ব্যাটা টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল!পথে সর্দারজিকে ধরে বসেছেন এক বিক্রয়কর্মী, ‘সর্দারজি, এই পাউডারটা নিয়ে যান, মাত্র ১০ টাকা দাম।’সর্দারজি: কী হবে এই পাউডার দিয়ে?বিক্রয়কর্মী: বাড়ি গিয়েই আপনার বাড়ির তেলাপোকা, পিঁপড়া, যত পোকামাকড় আছে, ওসবের গায়ে ছিটিয়ে দেবেন, দেখবেন কী চমৎকার কাজ হয়!সর্দারজি: মাথা খারাপ! আজ পাউডার দিলে কাল ওরা লিপস্টিক চেয়ে বসবে!ইন্টারভিউ বোর্ডে সর্দারজিকে প্রশ্ন করলেন এক প্রশ্নকর্তা, ‘কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছ। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?’সর্দারজি: আমি কল্পনা করা বন্ধ করব!সর্দারজি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় ট্রাফিক পুলিশ থামতে ইশারা করল।সর্দারজি: দুঃখিত, স্যার, আমরা ইতিমধ্যেই তিনজন উঠে বসে আছি, আপনাকে ওঠানোর মতো জায়গা নেই!সংগ্রহ: মো. সাইফুল্লাহ