(সপ্তম কিস্তি)সর্দারজি একবার ভারতের পতাকা কিনতে গেছেন দোকানে। তিনি দোকানদারকে বললেন, ‘দাদা, ভারতের পতাকা হবে?’ দোকানদার বললেন, ‘বড় দেখাব, না ছোট?’ দোকানদার বেশ কিছু পতাকা বের করে সর্দারজিকে দেখালেন। একটাও সর্দারজির পছন্দ হলো না। এবার সর্দারজি রাগ হয়ে দোকানদারকে বললেন, ‘এসব কী রঙের পতাকা দেখাও? অন্য কোনো রং থাকলে দেখাও, না হলে আমি অন্য দোকানে গেলাম।’সর্দারজি প্রতিদিন সকালে তাঁর কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তাঁর বন্ধু দূর থেকে—বন্ধু: আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি?সর্দারজি: অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা?বন্ধু: আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।সর্দারজি আর তাঁর এক বন্ধু হিরালালের মধ্যে কথা হচ্ছে—হিরালাল: কিরে, ছুরিটা স্যাভলন দিয়ে ধোয়ার কী আছে?সর্দারজি: এই ছুরি দিয়ে আত্মহত্যা করব তো, তাই। হিরালাল: তা আত্মহত্যার জন্য স্যাভলন দিয়ে ছুরি ধোয়ার দরকার কী?সর্দারজি: আরে গাধা, এই জং ধরা ছুরি দিয়ে আত্মহত্যা করলে তো ইনফেকশন হয়ে যাবে!সর্দারজি দোকানে গেছেন কাপড় কিনতে—সর্দারজি: কিছু ভালো কাপড় দেখান তো মশাই।বিক্রেতা: প্লেইনের মধ্যে দেখাব?সর্দারজি: আরে, বিমান-টিমানে নয়, আপনার দোকানেই দেখান না। বান্তা সিংয়ের স্ত্রী মারা যাওয়ায় সর্দারজি তাকে সান্ত্বনা দিতে এসেছেন—সর্দারজি: তোমার স্ত্রীর খবরটা শুনে খুবই খারাপ লাগছে। তা এটা হলো কী করে?বান্তা: রাস্তায় হাঁটতে গিয়ে হুট করে মাথায় গুলি লেগেছিল।সর্দারজি: ওফফ, শুকরিয়া করো যে গুলিটা চোখে লাগেনি।পুলিশ আর সর্দারজির কথোপকথন—পুলিশ: তুমি জানো, কাল সকাল পাঁচটায় তোমার ফাঁসি দেওয়া হবে।সর্দারজি: হা-হা-হা, বলেন কী?পুলিশ: হাসছ কেন?সর্দারজি: বোকার মতো কথা বললে হাসব না তো কাঁদব নাকি? আমার তো সকাল নয়টার আগে ঘুমই ভাঙে না।সর্দারজি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে শহরে যাচ্ছেন। ড্রাইভার সামনের আয়নাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিল। এটা দেখে সর্দারজি তো রেগে অগ্নিশর্মা। তিনি ড্রাইভারকে বললেন, ‘তোমার এত্ত বড় সাহস, তুমি আয়নায় লুকিয়ে আমার স্ত্রীকে দেখছ। তোমার আর গাড়ি চালাতে হবে না। এবার পেছনে এসে বসো, আমিই গাড়ি চালাব। তখন দেখব, কীভাবে আমার বউয়ের দিকে তাকাও!’সর্দারজির বন্ধু সান্তা তাঁকে ফোন করে করে অস্থির—সান্তা: আমি অনেকবার তোমার মোবাইলে ফোন করেছি। বারবার বলছে, ‘মোবাইলটি এই মুহূর্তে বন্ধ আছে।’ ঘটনাটা কী, বলো তো?সর্দারজি: আরে বুদ্ধু, এটা তো আমার ওয়েলকাম টিউন। এটাই বোঝোনি?কৌতুক সংগ্রহ: আবু হেনা