সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ২২ মে মাত্র ১৩ বছর ১০ মাস ১০ দিন বয়সে এভারেস্ট জয় করে ‘সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী’ হিসেবে স্বীকৃতি পায় জর্ডান রোমেরো। শুধু সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ীই নয়, ২০১১ সালে ডিসেম্বর মাসে মাত্র ১৫ বছর পাঁচ মাস ১২ দিন বয়সে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি চূড়া জয় করে ‘সর্বকনিষ্ঠ সেভেন সামিট জয়ী’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ১৯৯৬ সালের ১২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জর্ডান জন্মগ্রহণ করে। সূত্র: ডেইলি মেইল ও উইকিপিডিয়া