সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাতফেরি
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাতফেরি

মহান একুশে ফেব্রুয়ারিতে নানা আয়োজনে ভাষাশহীদদের স্মরণ করে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান।
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মোমবাতি প্রজ্বালন, প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইরশাদ কামাল খান, সহকারী অধ্যাপক রাজীব হাসান, মোসলেহ উদ্দীন, রাহাত বারী, সাইফুর রহমান, নুসরাত জাহান, উপগ্রন্থাগারিক মো. জিল্লুর রহমান, ক্লাবের প্রধান কো-অর্ডিনেটর রোবাকা শামশের, সহকারী অধ্যাপক এমরান হারুন প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা ভট্টাচার্য, বাঁধন দাস, আদিবা রৌদুসী, ইসরাত চৌধুরী, নকশী দাশ, রিমা বড়ুয়া প্রমুখ।
সাদার্ন বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাতফেরি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আবদুর মোক্তাদীর, ইংরেজি বিভাগের প্রধান সামসুজ্জামান খান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালেহ জহুর। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন।

মোহরা ছায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম
মোহরা ছায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম

নির্বাণ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের সিআরবির সাত রাস্তার মোড়ে দিনব্যাপী নানা আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন নির্বাণ। এ উপলক্ষে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও শহীদজায়া বেগম মুশতারী শফী। সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুর-উল-করিম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি আ জ ম নাছির উদ্দীন, নির্বাণের আহ্বায়ক টিটু দত্ত, সদস্যসচিব জাহেদুল ওমর সাত্তার প্রমুখ।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি, কর্ম ও গবেষণা ফাউন্ডেশন: একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি, কর্ম ও গবেষণা ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন অভিজিৎ চক্রবর্তী, রতন ভট্টাচার্য, জাহাঙ্গীর আলম, রাজীব মজুমদার, শিমুল চৌধুরী, কৌশিক চক্রবর্তী, তৌহিদুল আলম, অরূপ চক্রবর্তী, দেবাশীষ চৌধুরী, সাইফুল ইসলাম, আশীষ দাশ, মো. সরোয়ার আলম প্রমুখ।

নির্বাণের অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের কর্মীরা
নির্বাণের অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের কর্মীরা


মোহরা ছায়েরা খাতুন কাদেরিয়া বালিকা উচ্চবিদ্যালয় : মোহরা ছায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়
পরিচালনা কমিটির সদস্য মোরশেদুল আলম , মতিলাল দেওয়ানজী ও সফুরা খাতুন। শিক্ষক সুব্রতা সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাসিনা মমতাজ।
যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিট: যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওই অনুষ্ঠানে ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।