আলোচনা সভা ও শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানানো হয়।গাছবাড়িয়া সরকারি কলেজ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার গাছবাড়িয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাতৃভাষা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে সর্বস্তরে বাংলা ভাষা চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপাধ্যক্ষ জসীম উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. কামরুল ইসলাম, শিক্ষক মো. নুরুল কাদের, মো. রফিকুল ইসলাম ও মো. রুহুল আমিন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার শীল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক সোহরাব হোসেন।চট্টগ্রাম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ: একুশের ঊষালগ্নে প্রভাতফেরির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির শুরু হয় চট্টগ্রাম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক প্রভাতফেরিতে অংশ নেন এবং শহীদ মিনারে ফুল দেন। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহদাত হোসাইন। বক্তব্য দেন মো. রিয়াজ উদ্দিন, মো. আলী, মো. শাহাদাত হোসেন, মো. ইসহাক, মো. মাহবুবুর রহিম, ফটোগ্রাফার এইচ এম মহিউদ্দিন রায়হান প্রমুখ। ছাফা মোতালেব কলেজ: মোহরা ছাফা মোতালেব কলেজের উদ্যোগে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ। বক্তব্য দেন, মো. আবু তাহের, মাহবুবুল আলম, মো. আবুল কাসেম, রূপম দাশ, মনোয়ারা বেগম, মো. শফিউল করিম আলমদার, প্রীতি কণা দাশ, বীণাপাণি চক্রবর্তী প্রমুখ। বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল: নগরের বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল ছাত্র সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক শোকসভার আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গণে। শোকসভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য এমন বলিদানের নজির নেই। সভায় সভাপতিত্ব করেন ‘ল’ টেম্পল ছাত্র সংসদের ভিপি উজ্জ্বল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিল্লাত, কাজী আনোয়ারুল হাসান, সুমন দাশ, হারুন অর রশিদ, দেবাশীষ চৌধুরী, আরিফ চৌধুরী প্রমুখ।