সহকারী ক্যাশিয়ার পদে ১২৮ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সহকারী ক্যাশিয়ার পদে ১২৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটির জন্য আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে সহকারী ক্যাশিয়ার পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ৮ জানুয়ারি ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর। কিন্তু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ক্ষেত্রে এসএসসি সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
পদটিতে ফরিদপুর, ফেনী, মাগুরা ও পটুয়াখালী জেলা ব্যতীত অন্য সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধীরা সব জেলা থেকেই আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদনের জন্য আবেদনকারীকে http://badc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা টেলিটক প্রি-পেইড ফোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদন ফরম জমা দেওয়া হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত তা কোনোভাবেই গৃহীত হবে না।
এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের জন্য আবেদনকারীকে প্রথমে BADC <স্পেস> User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহকের সম্মতি জানতে চাওয়া হলে আবেদনকারীকে পুনরায় BADC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে। সঠিকভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে আবেদন ফরমের রঙিন প্রিন্ট নিতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন প্রদান প্রদান করা হবে।