সহজে মিশতে সংকোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে লোকজনের সমাবেশ সেখানেই অস্বস্তি, ভয়৷ অপরিচিত কারও সঙ্গে কথা বলতে সহসা বাক্য বের হয় না৷ অনেকের সঙ্গে এক টেবিলে বসে খেতেও অস্বস্তি৷ মনে হয়, সবাই বুঝি লক্ষ করছে, খাবার ধরন, চামচ ধরার ভঙ্গি নিয়ে মনে মনে হাসছে৷
চাকরির সাক্ষাৎকারে, কোনো অনুষ্ঠানে কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে কাঠ, মুখ জিব শুকনো খটখটে৷ আমাদের চারপাশে অনেকেই আছেন এমন৷ আমরা তাঁকে বলি নার্ভাস, ভীতু, আনস্মার্ট বা অতি লাজুক৷ কিন্তু এঁদের অনেকেই এমন এক সমস্যায় ভুগছেন, যাকে বলা হয় সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি৷
একেবারে নতুন ও অপরিচিত পরিবেশে প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তি সবারই হতে পারে৷ তবে অধিকাংশ মানুষ কিছুক্ষণের মধ্যেই তা কাটিয়ে ওঠেন৷ অপরিচিত মানুষ ও সমাজের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন৷ সামাজিক জীব হিসেবে মানুষের এটি একটি চমৎকার অভিযোজন ক্ষমতা৷ কিন্তু সোশ্যাল ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি অনেক বেশি মাত্রায় ভীত হয়ে পড়েন৷ তাঁর মনে হতে থাকে, সবাই তাঁকে লক্ষ করছে এবং তাঁর ব্যাপারে নেতিবাচক চিন্তা করছে৷ সে কারণে তিনি বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠান, বিতর্ক, বক্তৃতা প্রভৃতি সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলেন অথবা এর মুখোমুখি হলে অতিরিক্ত উদ্বেগে ভোগেন৷
এই অতি উদ্বেগ তাঁর মধ্যে শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পায়৷ যেমন: বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, দম বন্ধ ভাব, বুকের মাঝে চাপ অনুভব, ব্যথা, হাত-পা কাঁপা, মুখ শুকিয়ে আসা, মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরা বা ব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া, পেটের মাঝে অস্বস্তিবোধ, বমি বমি ভাব প্রভৃতি৷
আপনি হয়তো জানেন না যে সামাজিক ভীতি একধরনের মানসিক রোগ৷ এ রোগের চিকিৎসা দেওয়া হয় মূলত বিহেভিয়ার থেরািপর মাধ্যমে৷ এতে সামাজিক পরিবেশ বিষয়ে ব্যক্তির অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক আচরণকে ধীরে ধীরে চর্চা ও কৌশল প্রয়োগের মাধ্যমে আকাঙ্ক্ষিত আচরণে পরিবর্তন করা হয়৷ মনে রাখতে হবে, এই থেরািপতে নিয়মিত সাইকোথেরািপস্টের সাহায্য দরকার হবে৷ সামাজিক ভীতি একজন মানুষের ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়ায়৷ কর্মজীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়, স্বজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে৷ তাই এ ধরনের সমস্যা দেখা দিলে সংকোচ না করে সুচিকিৎসা নিন৷
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা|