সহায়তা পেল লংগদুর ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গিপাড়া ও শান্তিনগর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে নগদ অর্থ ও মশারি দেওয়া হয়েছে। সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমার নেতৃত্বে গঠিত একটি বেসরকারি সহায়তা কমিটি এ সহায়তা দেয়।গত শনিবার রাঙামাটি শহরের বনরূপা এলাকার বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান মৈত্রী বিহারে এক অনুষ্ঠানে ২৭টি আদিবাসী ও তিনটি বাঙালি পরিবারকে নগদ তিন হাজার টাকা ও একটি করে মশারি দেওয়া হয়। বগাচতর মৌজার হেডম্যান কনক চাকমা ক্ষতিগ্রস্ত লোকজনের পক্ষে এসব সাহায্য গ্রহণ করেন। হেডম্যান কনক চাকমা জানান, বগাচতর ইউনিয়নে একজন বাঙালি কাঠুরিয়া মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী-বাঙালি উত্তেজনা দেখা দেয়। পরে ১৭ ফেব্রুয়ারি একদল বাঙালি আদিবাসীদের দুটি গ্রামে ২৭টি বাড়ি, দুটি বেসরকারি বিদ্যালয় ও তিনটি তামাক-চুল্লিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় পাশের তিনটি বাঙালি পরিবারেও আগুন লাগানো হয়। সহায়তা কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা ও সদস্যসচিব রকি চাকমা জানান, ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য আরও সাহায্য চাওয়া হয়েছে।