সহিংসতার প্রতিবাদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান অস্থিতিশীলতা নিরসন, হরতাল-অবরোধ বন্ধসহ অর্থনীতির চাকা সচল করার দাবিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানির কর্মকর্তা–কর্মচারীরা ৮ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করেন।
সংস্থার কার্যালয়ের সামনে আগ্রাবাদ এক্সেস সড়কে ‘সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগান নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জিলানী। এ ছাড়া সংস্থার সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।