সহ-ব্যবস্থাপনা কমিটির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার উপজেলার ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য ও মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সহ–ব্যবস্থাপনা কমিটির সম্মেলন ১৩ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কেরামত আলী মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. ইউছুফ, ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য সহ–ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন, মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ–ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম আবুল হোসেন ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির, ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আলম খান এবং ক্রেলের উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম।
সম্মেলনে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য সহ–ব্যবস্থাপনা কমিটিতে ফরিদ উদ্দিন চৌধুরী ও মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ–ব্যবস্থাপনা কমিটিতে এস এম আবুল হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা আগের কমিটিরও সভাপতি ছিলেন।