সা ক্ষা ৎ কা র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচাত্তর বছর বয়সী স্টোরি মাসগ্রেভ নাসার পাঁচটি শাটলের সবগুলোতেই উড়েছেন। আটলান্টিসের শেষযাত্রার প্রেক্ষাপটে তাঁর সঙ্গে কথোপকথন।অভিজ্ঞতা থেকে বলবেন কি, শাটল কর্মসূচি পরিত্যাগ করে কী হারাতে যাচ্ছি আমরা?আমরা শাটল কর্মসূচি পরিত্যাগ করছি না। আমি মনে করি, আমরা একটা সম্মানজনক সমাপ্তিতে পৌঁছেছি। শাটলগুলো ৩০ বছরের বেশি সময় ধরে উড়ছে। কম্পিউটারের মতো অন্য ব্যবস্থাগুলো কিন্তু এত দিন ধরে একই রকম থাকে না। সবকিছু ঠিক আমাদের প্রত্যাশামতো হয়নি। আমরা বলেছিলাম, ফ্লাইটপ্রতি খরচ হবে এক কোটি ডলার। শেষ পর্যন্ত লেগেছে ১২০ কোটি। তার পরও বলব, এটা একটা বিশাল সাফল্য।এর খরচ এত বেশি ছিল কেন?শাটলগুলো পরিচালনা করা সত্যিই খুব কঠিন কাজ ছিল। এটা খুবই অনিরাপদ, খুবই ভঙ্গুর। একটা প্রজাপতিকে বুলেটের মধ্যে বেঁধে সেটা ছোড়ার মতো।আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য দুটি গোপন মিশনে উড়েছেন—এসটিএস-৩৩ ও এসটিএস৪৪। ২০ বছর চলে গেছে। কী বহন করে নিয়ে গিয়েছিলেন বলা যাবে কি?আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে চুপি চুপি দেখার চেষ্টা করলে পেয়ে যাবেন। তা জায়গামতোই আছে। কিন্তু কষ্ট পোষাবে না।মহাকাশের কোন বিষয়টি সবচেয়ে বেশি মিস করবেন?আমি আবার মহাকাশে যাওয়ার কথা ভাবছি। আমি মহাকাশ পর্যটন কোম্পানিগুলোর মাধ্যমে পর্যটক হিসেবে যাব।আবার কেন? আপনি না সেখানে এক হাজার ঘণ্টা কাটিয়েছেন?আমার পাঁচ বছর বয়সী একটা সন্তান আছে। আমরা দ্বিতীয় আরেকটির কথা বিবেচনা করছি। আপনি কি বলবেন, ‘কী দরকার?’ শূন্য মাধ্যাকর্ষণে সবচেয়ে অদ্ভুত কী কাজের অভিজ্ঞতা আছে আপনার?আমার জানামতে, একমাত্র আমিই শূন্যে ভাসমান অবস্থায় ঘুমাতাম। দারুণ এক অভিজ্ঞতা। আপনি বুঝতে পারবেন না যে কোথায় আছেন। আর যেহেতু আপনার হাত-পা কোনো কিছু স্পর্শ করে থাকবে না, একটু পর মনেই হবে না যে আপনার হাত-পা বলে কিছু আছে।নাসার লক্ষ্য কী হওয়া উচিত?আরও দূরে অনুসন্ধানে যাওয়া। মানুষকেন্দ্রিক কর্মসূচিগুলোর সঙ্গে রোবটিক কর্মসূচির মিলন ঘটাতে হবে।দূর মহাকাশে যেতে হবে রোবট নিয়ে। তারা সেখান থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে জিনিস তৈরি করবে। একসময় তারা মানুষের বসবাসের উপযোগী নিবাস গড়ে তুলবে। এটাই মানুষকে সেখানে নেওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উপায়। ভয়েজার এ পর্যন্ত চারটি গ্রহে গেছে। মহাকাশ স্টেশনের যে ব্যয়, তা দিয়ে আমরা ৪০০ ভয়েজার তৈরি করতে পারতাম। আমরা ওই পথে গেলে এখন পৃথিবীর ওপরে ১০০ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থাকত, যা থেকে বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত মিলত। আরেকটু উদ্যোগী হয়ে আরও দূরে ঝাঁপ দেওয়ার সাহস করতে না পেরে আমরা সেই সুযোগটা নষ্ট করেছি।গ্রন্থনা: সুমন কায়সার