>

অভিনেত্রী ও মডেল সাঁঝবাতি। স্কুলপড়ুয়া এই ছোট্ট অভিনেত্রী গৌতম ঘোষ পরিচালিত শঙ্খচিল চলচ্চিত্রে অভিনয় করেছে। এই সিনেমায় অভিনেতা প্রসেনজিৎ ও কুসুম শিকদারও আছেন। তার মা বুড়ি আলীও মডেল। ইদানীং বেশ কিছু নাটকেও কাজ করছেন। আজকের দুই প্রজন্মে এই মা-মেয়ের ভালো লাগা, পছন্দ-অপছন্দের কথা জানব।
১. একে অপরের যে গুণটার প্রতি মুগ্ধ...
সাঁঝবাতি: আমার আম্মু বন্ধুর মতো।
মা: সাঁঝবাতি আমাকে বুঝতে পারে, ফলে বকা দিলেও ও বোঝে যে আমি ওর ভালোর জন্যই বকা দিচ্ছি।
২. যে লেখকের বই খুবই প্রিয়...
সাঁঝবাতি: জে কে রাউলিং।
মা: হুঁমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার।
৩. বছরের যে ঋতুটি সারা বছর থাকলে ভালো হতো...
সাঁঝবাতি: শীতকাল।
মা: বসন্তকাল।
৪. যে চলচ্চিত্র বারবার দেখি...
সাঁঝবাতি: হ্যারি পটার সিরিজগুলো, হীরক রাজার দেশে, মনের মানুষ।
মা: মনের মানুষ, শোলে, শশাঙ্ক রিডাম্পশন।
৫. যাঁর অভিনয় দেখে মুগ্ধ হই...
সাঁঝবাতি: জেনিফার লরেন্স, অক্ষয় কুমার।
মা: ফারহান আখতার, বিদ্যা বালান, আল পাচিনো, টম ক্রুজ।
৬. পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার...
সাঁঝবাতি: আইসক্রিম।
মা: খিচুড়ি আর গরুর মাংস।
৭. যে স্থানটিতে বারবার যেতে ইচ্ছা হয়...
সাঁঝবাতি: অস্ট্রেলিয়া।
মা: কানাডা ও নেপাল।
৮. নিজের যে প্রশংসাটি বারবার শুনতে চাই...
সাঁঝবাতি: শঙ্খচিল চলচ্চিত্রের শুটিংয়ের সময় পরিচালক গৌতম ঘোষ আমার রূপসা চরিত্র নিয়ে বলেছিলেন, ‘সাঁঝবাতির জন্ম হয়েছে “রূপসা” চরিত্রটির জন্য।’
মা: আমাকে দেখলে দুই মেয়ের মা মনে হয় না।
৯. অবসরের সঙ্গী...
সাঁঝবাতি: ঘুম।
মা: ছোটবেলার বান্ধবীরা।
১০. পয়লা বৈশাখের পরিকল্পনা
সাঁঝবাতি: ওই দিন শঙ্খচিল-এর প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে যাব।
মা: কলকাতায় প্রিমিয়ার শোতে মেয়ের সঙ্গেই থাকব। আর ওদের সবাইকে নিয়ে কলকাতার জাদুঘর দেখতে যাওয়ার ইচ্ছা আছে।