‘বাড়ির কাছে পুকুর ছিল। বাবা-চাচাদের সঙ্গে পুকুরে ডুব দিতে দিতে সাঁতার শিখে ফেলেছি।’ একসময় এ দেশের বেশির ভাগ ব্যক্তির সাঁতার শেখার গল্পটা ছিল এমন। অথচ শহরবাসীর জন্য এখন সাঁতার শেখা ঝক্কির ব্যাপার। রীতিমতো নিয়মিত সময় বের করে সাঁতার শেখার স্কুলে যেতে হয়! এমনকি গ্রামেও আজকাল কারও কারও সাঁতার শেখা হয় না। বাংলাদেশে শিশুমৃত্যুর একটি বড় কারণও সাঁতার না-জানা। তাই নিরাপদ থাকার জন্য যত ঝক্কিই হোক না কেন, কাজকর্মের ফাঁকে সময় বের করে সাঁতারটা শিখে নেওয়া উচিত।শুধু যে সাবধানতা, তা নয়। চিকিৎসকদের মতে, সাঁতার একটি ভালো ব্যায়াম। শরীর ঝরঝরে ও মন প্রফুল্ল রাখতে এটি সহায়ক। সাঁতার শেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে আছে বেশ কয়েকটি সুইমিংপুল। জেনে নিন, কোথায় কোথায় সাঁতার শেখা যায়।ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মাসে খরচ ১০০ টাকা। বহিরাগতদের জন্য দুই হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন কোর্স আছে। একেকটি কোর্সে একেক রকম ফি। ফোন: ০১৭১৯৮৭৮৯৪৮ঢাকা স্টেডিয়াম সুইমিংপুলএখানে সাঁতার শেখার জন্য মাসিক খরচ দুই হাজার টাকা। ফোন: ০১৭১২৬০৪৯৫২হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওঢাকার সোনারগাঁও হোটেলে সাঁতার শেখার দুটো ভিন্ন কোর্স আছে। ছয় থেকে ১২ বছরের শিশুদের জন্য মাসিক খরচ ১৭ হাজার ৫০০ টাকা। বয়স ১২ বছরের ঊর্ধ্বে হলে মাসিক খরচ ২১ হাজার ৫০০ টাকা। একই পরিবারের একাধিক সদস্য সাঁতার শিখলে থাকছে জনপ্রতি দুই হাজার টাকা ছাড়। মাসে ক্লাস হয় মোট ১৬টি। ফোন: ৮১৪০৪০১হোটেল রূপসী বাংলাঢাকার হোটেল রূপসী বাংলায় সাঁতারের কোর্স শুরু হচ্ছে আগামী ১০ মে থেকে। অনূর্ধ্ব ১৬ বছরের জন্য খরচ পড়বে ১৩ হাজার টাকা, বাকিদের জন্য ১৪ হাজার টাকা। ফোন: ৮৩৩০০০১অফিসার্স ক্লাব সুইমিংপুলঅফিসার্স ক্লাবের সুইমিংপুলটি ঢাকার বেইলি রোডে অবস্থিত। এখানে সাঁতার শেখার জন্য আপনাকে দিতে হবে তিন হাজার টাকা। সপ্তাহে ছয় দিন করে মোট ১৬ দিনের প্রশিক্ষণ। ফোন: ০১৯১৩৮৫৫১৮১ জাতীয় সুইমিং কমপ্লেক্সমিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে কোর্স ফি দুই হাজার ৫০০ টাকা।ক্যাডেট কলেজ ক্লাবক্যাডেট কলেজ সুইমিং ক্লাবে সাঁতার শেখার মাসিক খরচ তিন হাজার টাকা। ভর্তি হতে হলে একজন ক্লাব সদ্যসের মাধ্যমে আবেদন করতে হবে।ফোন: ৮৮৩১৮৯৬সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সএখানে সাঁতার শেখার ব্যবস্থাটা মূলত মেয়েদের জন্য। তবে অনূর্ধ্ব ১০ বছরের ছেলেরাও এখানে সাঁতার শিখতে পারবে। ভর্তি ফি ৫০০ টাকা এবং প্রতি মাসে দিতে হবে দেড় হাজার টাকা। ফোন: ৯১১৯৭০৪