ডাইনোসরের এক বা একাধিক প্রজাতি ভালো সাঁতার কাটতে পারত। ১০ কোটি বছরের পুরোনো একটি ডাইনোসরের পায়ের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা এমনটিই দাবি করেছেন। কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম (ফসিল) গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক দল চীনের সিচুয়ান প্রদেশের একটি প্রাচীন নদীর তলদেশে প্রাপ্ত ডাইনোসরের পায়ের ছাপ নিয়ে গবেষণা করেন। ওই ছাপ ছিল আট ধরনের এবং ১৫ মিটারজুড়ে বিস্তৃত। ধারণা করা হচ্ছে, এটি ট্রাইনোসোরাস রেক্স-এর অনুরূপ কোনো প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ। সংশ্লিষ্ট গবেষক স্কট পারসন্স বলেন, সাধারণ ডাইনোসরের পায়ের ছাপ সুস্পষ্ট হলেও এ ক্ষেত্রে ছাপ ছিল আলতোভাবে ছোঁয়ানো। পানিতে হাঁস সাঁতার কাটলে যেরকম ছাপ রেখে যায়, অনেকটা সেরকম। তাই ওই ডাইনোসরটিও সাঁতার কাটত বলেই ধারণা করা হচ্ছে। আর সংশ্লিষ্ট জলাশয়ে পানির গভীরতা ও স্রোত যথেষ্টই ছিল। ডাইনোসরের সাঁতার-দক্ষতার চিহ্ন আগেও পাওয়া গেছে। সিবিসি নিউজ।