সাংগঠনিক আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ সেপ্টেম্বর বিকেল চারটায় নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা বসেছিল সাংগঠনিক আলোচনায়। আলোচনার বিষয় ছিল বন্ধুসভার গঠনতন্ত্র, জাতীয় সংগীত, সংগঠকের ভূমিকা ও সংগঠন।
বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সভাপতি রাখী মজুমদার বন্ধুসভার গঠনতন্ত্র পাঠ করে শোনান। সংগঠন ও সংগঠকের ভূমিকা নিয়ে আলোচনা করেন বন্ধুসভার উপদেষ্টা শামীমা আরজু ও সাবেক সভাপতি কামাল হোসেন। সভায় নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
নোয়াখালী বন্ধুসভা