সাংগঠনিক কর্মশালা
গত ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভার দুই দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ২০১৪। এই কর্মশালায় চবি বন্ধুসভার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। কর্মশালায় সংগঠন, নেতৃত্ব, দলগত কাজ, বিদেশে উচ্চশিক্ষা, আবৃত্তি, পরীক্ষার খাতায় লেখার কৌশল ও গণসংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ দেন চবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক হানিফ সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সজীব কুমার ঘোষ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি কনা দাশ, অনুজীব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী প্রিয়াংকা দে ও চবি বন্ধুসভার প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল আবরার। চবির মাকের্টিং বিভাগের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বন্ধুসভার সভাপতি ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সুমন গাঙ্গুলি। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক কর্মশালা ২০১৪-এর আহ্বায়ক রাজীব কুমার বিশ্বাস, সঞ্চালনায় ছিলেন মৌসুমি আহমেদ।