সাংগঠনিক বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ মার্চ প্রথম আলো যাত্রাবাড়ী বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলোর নতুন ভবনে বন্ধুসভা কক্ষে বিকেল চারটায়। বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাত্রাবাড়ী বন্ধুসভার হাবিবুর রহমান, তানিয়া আক্তার, হারুন-অর-রশিদ, ফাহিমা আক্তার, বীরেন্দ্র ত্রিপুরা, শামীমা আক্তার, মো. রুবেলসহ নতুন কমিটির অনেকেই বৈঠকে উপস্থিত ছিলেন।
যাত্রাবাড়ী বন্ধুসভার গত এক বছরের কার্যক্রম ও নতুন বছরের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে একটি করে পাঠচক্র করার উদ্যোগ নেন যাত্রাবাড়ীর বন্ধুরা। এ ছাড়া নতুন সদস্য সংগ্রহের কথা নিয়ে আলোচনা করেন তাঁরা।