সাংগঠনিক মাসে মহিলা পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সাংগঠনিক মাস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ৮ সেপ্টেম্বর বিকেলে সংগঠন কার্যালয়ে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপিকা লতিফা কবির। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবাধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৯৭০ সালের ৪ এপ্রিল স্বেচ্ছাসেবী, আন্দোলনমুখী গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। নারী মুক্তি ও নারীর অধিকার প্রতিষ্ঠা এই সংগঠনের মূল লক্ষ্য। মহিলা পরিষদ মনে করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষ উভয়েরই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই নারী সমাজকে সচেতন করে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পুরুষ সমাজকেও নারী আন্দোলনে শামিল হতে হবে। আলোচনায় অংশগ্রহণ করেন সুগতা বড়ুয়া, শিরিন আক্তার, অধ্যক্ষা সুলেখা পাল, অধ্যাপিকা স্বাতী পাল, গৌরী চক্রবর্তী, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, নিলুফার জাহান, স্বপ্না বড়ুয়া, অধ্যাপিকা পূর্বাদাশ, ফাতেমা ইদ্রিস প্রমুখ। বিজ্ঞপ্তি।