সাংগঠনিক সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর বরিশাল বিভাগের পঁাচটি জেলায় সাংগঠনিক সফরের আয়োজন করা হয়। আমার সঙ্গে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। ১৬ ডিসেম্বর সকালে ভোলাসভার বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিয়ে শুরু হয় সাংগঠনিক সফর। বিকেলে ভোলার বন্ধুদের সঙ্গে সাংগঠনিক বৈঠক হয়। বন্ধুরা তাঁদের ভালো কাজের পরিকল্পনা তুলে ধরেন।
১৭ ডিসেম্বর সকালে পটুয়াখালী ও বিকেলে বরগুনা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে বৈঠক করা হয়।
১৮ ডিসেম্বর সকালে পিরোজপুর ও বিকেলে ঝালকাঠি বন্ধুসভার সঙ্গে বৈঠক করা হয়। সাংগঠনিক বৈঠকগুলোতে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে বন্ধুসভা, কার্যক্রম, কমিটি, গঠনতন্ত্র, ফেসবুক, ডেটাবেজ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। বন্ধুরা তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন।