সাংগঠনিক সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি: ২৬ নভেম্বর। সিটি পার্ক। সকাল প্রায় ১০টা। হালকা শীতের সকাল আর উষ্ণ রোদের আলিঙ্গনে শুরু হওয়া সভায় প্রথমেই বন্ধুরা একে অপরের সঙ্গে আলাপ-পরিচয় ও কুশল বিনিময়  করে নেন। এরপর  বিগত বছরের কর্মকাণ্ড সম্পর্কে কথা বলেন বন্ধু সাইফুল ইসলাম। বিগত বছরের যে কাজগুলো তাঁরা বেশি  উৎসাহ আর আনন্দ নিয়ে করেছেন—ঝালকাঠি বন্ধুসভার সার্বিক বিষয় তুলে ধরেন বন্ধু পার্থ প্রতিম সাহা, যার মধ্যে  উঠে আসে  তাঁদের নিয়মিত বৈঠক, পাঠচক্র ও নতুন সদস্য সংগ্রহের কথা। বিজয়ের মাস এই ডিসেম্বের বন্ধুরা বিজয় দিবস উদ্‌যাপনের পাশাপাশি পড়বেন  হ‌ুমায়ূন আহমেদের বই ১৯৭১।

পটুয়াখালী: ২৬ নভেম্বর। বিকেল চারটা। হেমন্তের পড়ন্ত বিকেলে বন্ধু তানজিলা রাব্বী গানের মধ্য দিয়ে শুরু হয় পটুয়াখালী বন্ধুসভার সভা। এ সময় উপস্থিত সবাই সওদার সঙ্গে কণ্ঠ মিলিয়ে নিজের অজান্তেই  গেয়ে ওঠেন ‘আমি বাংলার গান গাই...’। তারপর বন্ধু জাহিদা জাহানের কথায়  জানতে পারি, বৃদ্ধাশ্রমে গিয়ে তাঁরা কীভাবে বৃদ্ধদের সঙ্গে সময় দেন, পরম মমতায়  তুলে দেন তাঁদের মুখে খাবার। শুনি  ছিন্নমূল শিশুদের শিক্ষা উপকরণ বিতরণের মতো সব ভালো কাজের  কথা। বন্ধু নূর-ই-ফারজিয়া বলেন, দক্ষিণ এশিয়ার একমাত্র বীজ ভান্ডার পরিদর্শনে গিয়ে তাঁদের অভিজ্ঞতা ও আনন্দের কথা। পাঠচক্র  নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমা দাস বলেন, তাঁদের পরবর্তী পাঠচক্রের বিষয় ‘একাত্তরের  চিঠি’। এরপর বন্ধু মিজানুর রহমান   পটুয়াখালী বন্ধুসভার সার্বিক বিষয় তুলে ধরেন ও একাত্তরের  চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার জন্য বন্ধুদের আহ্বান জানান।

রাকিবুল ইসলাম

সরিষাবাড়ী: সরিষাবাড়ী বন্ধুসভার সাংগঠনিক বৈঠক হয়ে গেল ৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ঢাকা থেকে আসেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদ। বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেন সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ, প্রতিনিধি শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নিজাম উদ্দিন, আবদুর রাজ্জাক প্রমুখ।

 বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছিন আলম, রাশেদুল ইসলাম, পাঠচক্র সম্পাদক শফিকুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাদিন আল আসাদ, সাহিত্য সম্পাদক ফারজানা জাহান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মো. আশিক মাহমুদ, রণজিৎ কুমারসহ নতুন বন্ধুরাও বক্তব্য দেন। বন্ধুদের মাঝে সংগঠন পরিচালনায় করণীয় বিষয়ে আলোচনা করেন হাসান মাহমুদ।

বাদশা ভূঁইয়া