সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও হকারদের অন্য রকম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে চন্দনাইশে কর্মরত সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও হকাররা অন্য রকম দিন কাটালেন। ৬ ফেব্রুয়ারি এলাহাবাদ এলাকায় আয়োজন বসে এ মিলনমেলার। চন্দনাইশ রিপোর্টার্স ইউনিটি এবং চন্দনাইশ প্রেসক্লাবের আয়োজিত মিলনমেলার কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ভোজ, র‌্যাফেল ড্র, ও পুরস্কার বিতরণ। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাফর আলী, ওসি (তদন্ত) আবদুল হক ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য দেন প্রবীণ সংবাদপত্র এজেন্ট আবদুস সাত্তার, নুরুল আমিন, হকার ওসমান গনি, আবদুর রব, মানিক, অশোক পাল, মোহাম্মদ জাফর, স্বপন, আশীষ, মোহাম্মদ লোকমান, শ্যামল, বাবু কান্তি বিশ্বাস প্রমুখ। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মিলনমেলার সবচেয়ে আকর্ষণীয় পর্ব র‌্যাফল ড্র। এতে বিভিন্ন পত্রিকার মাধ্যমে ১৭ জনকে পুরস্কার দেওয়া হয়।