সাংবাদিক দরিয়ার অ্যাওয়ার্ড লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক বকুল আকতার দরিয়া সাংবাদিকতা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি প্রথম আলোর ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি। ৭ মার্চ রাতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী দিবস শতবর্ষ উদ্যাপন উপলক্ষে লোকাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের (এলআইএফডি) সহযোগিতা ও ফেনীর আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে ফেনী জেলার পাঁচ নারীকে এ সম্মাননা দেওয়া হয়। ফেনী প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন চৌধুরী এ সম্মাননা তুলে দেন। অ্যাওয়ার্ড পাওয়া অন্য নারীরা হলেন তৃণমূল পর্যায়ে সংগ্রামী নারী রোকেয়া ইসলাম, রত্নগর্ভা মা হুরমতের নেছা, শিক্ষাক্ষেত্রে পরিশ্রমী নারী রেবেকা আক্তার এবং নারী মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা সুলতানা। বকুল আকতার দরিয়া ১৯৯১ সাল থেকে লেখালেখির সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি ১৯৮৭ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি সংগীত বিদ্যালয় সা রে গা মার পরিচালক ও ছোটকাগজ পানসির সম্পাদক।