সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বাউফল প্রতিনিধির ওপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন বন্ধুসভা মানববন্ধনের আয়োজন করে।
কুড়িগ্রাম: ২৪ মার্চ বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা।
ঝালকাঠি: ২৩ মার্চ ঝালকাঠি বন্ধুসভা ও ঝালকাঠি প্রেসক্লাব আয়োজন করে মানববন্ধনের।
বরিশাল: ২৩ মার্চ বরিশাল বন্ধুসভা নগরের অশ্বিনীকুমার টাউন হলের সামনে প্রতিবাদী মানববন্ধন করে।
ভোলা: ২৩ মার্চ সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বন্ধুসভার বন্ধুরা।
বরগুনা: ২৩ মার্চ সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বন্ধুসভার বন্ধুরা।