সাংবাদিক নুরুল ইসলামের শোকসভা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি নুরুল ইসলামের শোকসভা ১৬ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সিইউজের আয়োজনে এই শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ ইউসুফী।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর কঠিন সময়ে নুরুল ইসলাম চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় অনন্য ভূমিকা পালন করেছেন।
যুগ্ম সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী, সাবেক সভাপতি শহীদ উল আলম, সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী ও নুরুল আমিন, প্রতিনিটি ইউনিট চিফ সমীর বড়ুয়া, বিএফইউজে নির্বাহী সদস্য মো. ফারুক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।