সাংবাদিক নেতাদের মতামত
নারীর কাজের মূল্যায়ন করতে হবেইকবাল সোবহান চৌধুরীসভাপতি, (একাংশ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নগত কয়েক বছরে সাংবাদিকতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী এসেছেন। বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে। আর প্রিন্ট মাধ্যমে আগে বেশির ভাগই ফিচার বা ডেস্কে কাজ করতেন। সেই জায়গাটারও পরিবর্তন লক্ষণীয়। কখনো তাঁরা ক্যামেরা হাতে ছবি তোলেন, কখনো বা ভিডিও করেন আর প্রতিবেদক হিসেবে কোনো অংশেই তাঁরা পুরুষের থেকে পিছিয়ে নেই। দুই মাধ্যমেই তাঁরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে যোগ্যতা প্রমাণ করে এগিয়ে চলেছেন। সমাজের অগ্রসরমান অবস্থায় নারীকে কোনো ফতোয়া দিয়ে দমিয়ে রাখা মানে দেশকে পিছিয়ে দেওয়া। কর্মক্ষেত্রে কিংবা পেশাগত দায়িত্ব পালনের সময় নারীরা যেন লিঙ্গ বৈষম্যের শিকার না হন, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। এমনিতেই আমাদের সমাজে নারীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। প্রতিনিয়ত তাঁরা নানা রকমের হয়রানির শিকার হন। সাংবাদিক নাদিয়া শারমিন সমাজের অনগ্রসর দৃষ্টিভঙ্গির শিকার, যা মেনে নেওয়া যায় না। নারীকে নারী মনে না করে মানুষ ভেবে তাঁর কাজের মূল্যায়ন করতে হবে। তবেই বোঝা যাবে আমরা কতটা সভ্য হয়েছি। রাষ্ট্র নারীর নিরাপত্তা দিতে না পারলে কখনো দেশের উন্নয়ন হবে না। আর যত বাধা আসবে, তত নারীদের এগিয়ে আসতে হবে, তাহলে সমাজ ও রাষ্ট্র বাধ্য হবে তাঁদের কথা ভাবতে। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় নাশওকত মাহমুদমহাসচিব, (একাংশ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসাংবাদিকতায় অনেক মেয়ে এসেছেন, তাঁদের সব সময় স্বাগত জানাই আমরা। এটি সমাজের জন্য খুব ইতিবাচক দিক। কিন্তু ৬ এপ্রিল সাংবাদিক নাদিয়া শারমিনের ঘটনাটিতে সত্যিই মর্মাহত আমরা। এর তীব্র নিন্দা জানাই। কোনো বিশেষ জনগোষ্ঠীর কোনো সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে তা আইনের মাধ্যমে কিংবা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে। কিন্তু কোনো সাংবাদিকের ওপর হামলা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা মানে গণমাধ্যমের তথ্য অধিকারের ওপর হস্তক্ষেপ। এ ছাড়া নারী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হতে হবে। আর যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।