সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত ২২ জানুয়ারি। এ উপলক্ষে নগরের কাজীর দেউড়ির বাসভবনে সংঘদান ও স্মরণসভার আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংঘের মহাসচিব প্রণব কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন নীহারেন্দু বড়ুয়া। বক্তব্য দেন করুণানন্দ থের, বিকিরণ প্রসাদ বড়ুয়া, বোধিমিত্র থের, বুদ্ধপ্রিয় থের, উপানন্দ থের, সবুজ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।