সাংবাদিক রাশেদ রউফের বাবার মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফের বাবা নূর সৈয়দের মৃত্যুতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। এদিকে কবি ও নাট্যকার অভীক ওসমান অপর এক বার্তায় বলেন, নূর সৈয়দ একজন প্রথিতযশা সাংবাদিকের বাবা। তিনি জীবদ্দশায় সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। অভীক ওসমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।