সাংবাদিক রিয়াজের মৃত্যুবার্ষিকীতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফখরুল ইসলাম ওরফে রিয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৫ আগস্ট স্থানীয় পত্রিকা চলমান মিরসরাই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল আলম, মিরসরাই কণ্ঠ-এর সম্পাদক মো. শামছুদ্দীন, খবরিকা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক (অর্থ) শাহাদাত হোসেন, সাংবাদিক বিপুল দাশ প্রমুখ।
এর আগে স্থানীয় পত্রিকা খবরিকার উদ্যোগে একটি স্মৃতিফলক স্থাপন করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ডাকঘর প্রাঙ্গণে। উল্লেখ্য, ২০১২ সালের ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া সড়ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ। ১৫ আগস্ট চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।