সাংবাদিক সমিতি রাউজান ইউনিটের অভিষেক সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গ্রামাঞ্চলের উন্নয়নে মফস্বল সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এই লক্ষ্যে সাংবাদিকদের আন্তরিকতার সঙ্গে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি ১২ ফেব্রুয়ারি রাউজান-রাঙ্গুনিয়া নিজামউদ্দিন পাবলিক হলে বাংলাদেশ সাংবাদিক সমিতি রাউজান ইউনিটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। মীর আসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি জালাল উদ্দিন, পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জামাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল আল মামুন, অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, কামাল উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ সেলিম প্রমুখ। প্রদীপ শীলের পরিচালনায় বক্তব্য দেন শফিউল আলম, রাজিব উল হাসান, এম বেলাল উদ্দিন, মো. মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।