প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে সংগঠন কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান পাঠান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ। বক্তব্য দেন নেজাম উদ্দিন, শফিউল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, মো. মোরশেদ হোসেন চৌধুরী প্রমুখ। পরে উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। বিজ্ঞপ্তি।