সাংবাদিক হাউজিং সোসাইটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভা ৬ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী। সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান জালালউদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ নুরউদ্দিন আহমদ, পরিচালক মঞ্জুরুল আলম প্রমুখ।
সভায় ২৫ আগস্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২৯ আগস্ট সোসাইটির ৩৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের বিষয়েও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।