সাংবাদিক হাউজিং সোসাইটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভা ১৪ সেপ্টেম্বর প্রেসক্লাবের রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরীর সভাপতিত্বে সভায় সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভার অনুমোদিত সিদ্ধান্ত এবং আইন ও বিধি অনুযায়ী গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।
বক্তব্য দেন সোসাইটির ভাইস চেয়ারম্যান জালালউদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ নুরউদ্দিন আহমদ, পরিচালক (সদস্য) মঞ্জুরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।