সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ২৫ আগস্ট প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।
সভায় বক্তব্য দেন ওমর কায়সার, এজাজ ইউসুফী, কলিম সরওয়ার, সুখময় চক্রবর্তী, জসীম চৌধুরী, আসিফ সিরাজ, স্বপন কুমার মল্লিক, তপন চক্রবর্তী, মোহাম্মদ নিযাম উদ্দিন, নাজিমু্দ্দীন শ্যামল, যীশু রায় চৌধুরী, ম শামসুল ইসলাম, মহসিন চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ নুরউদ্দিন আহমদ, পরিচালক মঞ্জুরুল আলম ও দিদারুল আলম। বিজ্ঞপ্তি।