প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যার প্রতিবাদে গত রোববার দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কে স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও মৌন মিছিল করেছেন। গত সোম ও মঙ্গলবার একই দাবিতে চকরিয়া, রামু, উখিয়া, টেকনাফসহ বিভিন্ন স্থানেও সাংবাদিকেরা মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কক্সবাজার শহরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের, বদিউল আলম, আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ, মুহাম্মদ নুরুল ইসলাম, প্রিয়তোষ পাল, রাসেল চৌধুরী, দীপক শর্মা, ইব্রাহিম খলিল, রাশেদুল মজিদ, টেকনাফ প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।