সাংসদ বনাম যুবদূত
তাঁরা তরুণদের দূত—যুবদূত। এসেছিলেন নিজ জেলার যুব সমাজের প্রতিনিধি হয়ে। সবাই পড়াশোনা করছেন স্থানীয় কলেজে। পড়াশোনার বাইরে তাঁরা ভাবেন, কাজ করেন নিজ অঞ্চলের পরিবেশ, শিক্ষা, দারিদ্র্যবিমোচন নিয়ে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকার শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা। ১৩ মার্চ জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে মুখোমুখি এই সংলাপের আয়োজন করে দি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)। তিন সাংসদ রওশন জাহান সাথী, মজিবুল হক চুন্নু ও রুবী রহমান যুবদূতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই যুবদূতেরা হলেন বেসরকারি উন্নয়ন সংগঠন দি এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ কর্মসূচির যুব ফোরামের দূত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রদীপ কর্মসূচির চিফ অব পার্টি রাসেল পেপে, পরিচালক-সিএসও শীলা তাসনিম হক ও প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী।